ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

যে কারণে মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

#

স্পোর্টস ডেস্ক

০৩ মে, ২০২৩,  5:30 PM

news image

সম্প্রতি পরিবার নিয়ে দুই দিনের জন্য সৌদি আরব সফর করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কেননা তিনি দেশটির পর্যটন বিষয়ক দূত। এ নিয়ে দ্বিতীয়বার সৌদি সফরে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে এবার সৌদি আরবে যাওয়ায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হল মেসিকে। তার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে নিজের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই সময়ে ফরাসি ক্লাবটির হয়ে কোনও ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না আর্জেন্টাইন এই সুপারস্টার। পাবেন না আর্থিক সুবিধাও। অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিল পিএসজি। জানা গেছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই। মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রবিবার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। দুই সপ্তাহের এই নিষেধাজ্ঞায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। খেলতে পারবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে। সূত্র: মার্কা, দ্য গার্ডিয়ান, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম