ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন আমরা একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করবো: নেতানিয়াহু সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, বিশ্বজুড়ে স্বাস্থ্যঝুঁকি চীনে শিশুদের চেয়ে বয়স্কদের দেখাশোনায় বেশি দায়িত্ব পরিবারগুলোর জনগণের রায় মেনে রাজনীতি থেকে বিদায় নিন: নেতানিয়াহুকে আইজেনকোট থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৬,  11:43 AM

news image

মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। বুধবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও বায়েজিদ হোসেন।


বায়েজিদ বলেন, মুশফিকুর রহিম গতকাল (মঙ্গলবার) প্র্যাকটিসের সময় ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছে। এরপর থেকে ও পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা সেরে যাবে এবং পরের টেস্টের জন্য প্রস্তুত থাকবে।


মুশফিকের জায়গায় সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের ইনিংস খেলেছেন। এদিকে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম