ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

যে কারণে বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:47 PM

news image

বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ‘বিশ্রামের’ আড়ালে বাদ পড়ে গিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক সময় মনে হচ্ছিলো নির্বাচকদের ভাবনার বাইরে চলে গেছেন তিনি। এশিয়া কাপেও সুযোগ না মেলায় তার ক্যারিয়ারেরই ইতি দেখছিলেন অনেকে।   তবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে আহামরি কিছু না করেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ‘উপেক্ষিত’ হিসেবে বিবেচিত হওয়া রিয়াদ। এ সিরিজটিই তার জন্য ছিল শেষ পরীক্ষার প্রস্তুতি। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়। পরের ম্যাচে ৭৬ বলে ৪৯ রান করেন রিয়াদ। দল ঘোষণার ঠিক আগে হওয়ায় সিরিজের তৃতীয় ম্যাচে ৩৫ বলে করেন ২১ রান। কয়েক ওভার বোলিং করলেও উইকেটের দেখা পাননি।   একসময় মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নিয়েও অভিযোগ ছিল। তাকে কেন নেওয়া হলো? এর ব্যাখ্যায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, পরিকল্পনার ভেতরই ছিলেন রিয়াদ। তার ফিটনেস নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি।   বাশার বলেন, ‘যে কোনো একটা সিরিজে ক্রিকেটারকে দেখব এটাই আমাদের পরিকল্পনা। সুতরাং এই পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজে ওর ফিটনেস দেখেছি। এই জন্য আমরা তাকে দলে ইনক্লুড করেছি।’ দল নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘এখন যারা আছে আমরা সবাই আত্মবিশ্বাসী তারা সবাই আমাদের সোনার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমি আশা করি সবাই ওভাবেই দেখবেন। ওভাবেই সমর্থন দেবেন। নেতিবাচক কোনো চিন্তা-ভাবনা মাথায় না নিয়ে সত্যিকারার্থে দলটাকে সমর্থন করবেন, দেখবেন দলটা ভালো কিছু নিয়ে দেশে ফিরবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম