ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন

যেসব শর্তে বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১,  1:18 PM

news image

বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।  বৃহস্পতিবার এক রাজকীয় ফরমানে এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।  খবর সৌদি গেজেটের। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। 

আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের এই নাগরিকত্ব দেওয়া হবে। শর্তে বলা হয়েছে, মা বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন তবে তাদের শিশু সৌদি বা বাইরের কোন দেশে জন্ম নিলে সে সৌদি নাগরিকত্ব পাবে। এছাড়া দক্ষ ও চৌকস পেশাজীবীদের আকৃষ্ট করতে পেশাজীবীদের নাগরিকত্ব দিতে চায় দেশটি। সৌদি গেজেটের খবরে বলা হয়, কর্তৃপক্ষের আশা নাগরিকত্ব পাওয়া দক্ষ পেশার মানুষজন সৌদি আরবের বিভিন্ন উন্নয়নে অবদান রাখবেন। তবে খুব বেশি মানুষকে নয়, সীমিত সংখ্যক পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম