ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

যেসব দলের ইসির ওপর আস্থা আছে, তারা সংলাপে এসেছে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  6:48 PM

news image

রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (২০ জুলাই) রাজধানীর আগারহাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে তিনি এ আহ্বান জানান। কাজী হাবিবুল আউয়াল বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে, তারা সংলাপে এসেছে। আশা করি, যাদের আস্থা নেই; তাদেরও তা ফিরবে। তিনি বলেন, সবাই ভালো নির্বাচন চায়। ইসির একমাত্র দায়িত্ব প্রত্যেক ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারেন। সিইসি জানান, সংলাপে ডাকা হলেও তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে দলটির সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল ইসির। এদিন বাংলাদেশ গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ হচ্ছে ইসির। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐক্যমত সৃষ্টির আহ্বান জানায় দলটি। এছাড়া নির্বাচনে কালো টাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম