ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

যেসব এলাকায় সাত ঘণ্টা গ্যাস থাকবে না আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৩,  4:45 PM

news image

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৮ অক্টোবর) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ১৯ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনী, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম