ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা হোয়াইট হাউজে প্রবেশ নিষেধ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

যেভাবে দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা

#

স্পোর্টস ডেস্ক

০৯ মে, ২০২৩,  7:05 PM

news image

বাংলাদেশ খেলবে অথচ সেই খেলা টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কেননা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে না। আজ ( ৯ মে) চেমসফোর্ডেআয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামবে টাইগাররা। আসন্ন সিরিজটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে ‘প্রিমিয়ার স্পোর্টস’। তবে বাংলাদেশ থেকে টিভিতে দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে আশার খবর হচ্ছে, বাংলাদেশি সমর্থকরা ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন আইসিসি টিভিতে এবং সেটা বিনামূল্যে। এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সাধারণত বাংলাদেশের দু’টি চ্যানেল বে শিরভাগ আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে। তার একটি হলো- স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসর্ট, অন্যটি জিটিভি বা গাজী টিভি। কিন্তু এ দু’টি চ্যানেলের কোথাও এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখা যাবে না। কারণ, টিভিতে খেলা দেখাতে হলে তাদের যে পরিমাণ অর্থখরচ করতে হবে, বিজ্ঞাপন থেকে তার ধারেকাছেও আয় হবে না। আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজটির আয়ো জক এসেক্স, আর খেলা মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম