ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যেভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন গোলাপজল

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৪,  5:07 PM

news image

নিখুঁত ত্বকের জন্য গোলাপজল তালিকায় সবার ওপরে থাকে। ত্বক পরিষ্কার করা থেকে ত্বকের ময়েশ্চারাইজার; প্রজন্মের পর প্রজন্ম ধরে এ উপাদানটি ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়। কেননা, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে রাখে সতেজ। পাশাপাশি ত্বক করে উজ্জ্বল ও দাগহীন। দেখে নেওয়া যাক- কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন গোলাপজল। অলিভ, নারিকেল বা বাদাম তেলের সঙ্গে এক চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। টিস্যু বা কটন প্যাডে মুখ মুছে এরপর ফেসওয়াশ ব্যবহার করুন। এ ডাবল ক্লিনজিং থেরাপি ত্বকের ভিতর থেকে সব মেকআপ ও ময়লা দূর করবে। আধা কাপ গোলাপজলের সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে স্প্রে বোতলে ভালো করে ঝাঁকিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মিশ্রণটি ত্বকে স্প্রে করুন। শুকিয়ে গেলে দিনে সানস্ক্রিন আর রাতে ময়েশ্চারাইজার লাগান। এটি নিরাপদ টোনার। এক কাপ গোলাপজলের সঙ্গে এক চামচ লেবুর রস আর কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে আইস বক্সে রেখে বরফ করে রাখুন। রাতে শোবার আগে ত্বক পরিষ্কার করে এ আইসকিউব ত্বকে ঘষে নিন। রাতভর ত্বকের যত্ন নেবে এ ময়েশ্চারাইজার। রাতে শোবার আগে প্রতিদিন ফেসপ্যাক, মুলতানি মাটি বা উপটান গোলাপজলে গুলে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তথ্যসূত্র : সিম্পল স্কিন কেয়ার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম