ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

যেখানে তথ্যভাণ্ডার সেখানেই সাইবার হামলার ঝুঁকি: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  5:06 PM

news image

যেখানে তথ্যভাণ্ডার সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, সার্ভার কখনো সাটডাউন হয়ে যায়, কখনো করতে হয়। এটা আগাম জানানো সম্ভব হয় না। ইলেকট্রনিক ডিভাইস যে কোনো সময় সাটডাউন হতে পারে। যেখানে তথ্যভাণ্ডার সেখানেই সাইবার হামলার ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে বলেই সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অনেক সেবাগ্রহীতা থাকায় কোনো আগাম ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ডাটাবেজে ঝুঁকি তো থাকবেই। এটা আসলে করার কিছু নেই। আগে বুঝতে হবে বিপদ বা রেগুলার রক্ষণাবেক্ষণ, এ জাতীয় বিষয়গুলোতে ঝুঁকি সবসময় থাকে। যখন যে পরিস্থিতি আসবে সে অনুযায়ী প্রতিরক্ষা করতে হবে। একটা ব্যাংকের যেমন যে কোনো সময় ঝুঁকি থাকে, তেমনই আমাদের এত বড় ডাটাবেজেও ঝুঁকি আছে। তিনি আরও বলেন, এটা (ডাটাবেজ) মূল্যবান একটা সম্পদ। এটা প্রতিনয়ত আপডেট করা হচ্ছে। যা গতানুগতিক কাজ। আর একদিন-দুদিনের জন্য সার্ভার অফ সারা দুনিয়াতেই হয়। নতুন আইন বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পরিচয় নিবন্ধনের বিষয়টি নতুন আইনে দেওয়া আছে। সরকার গেজেট দিয়ে এটি কার্যকরের তারিখ নির্ধারণ করলেই তা কার্যকর করা হবে। যতক্ষণ আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ না হবে, ততক্ষণ পর্যন্ত এনআইডি কার্যক্রম যেভাবে আছে সেভাবেই থাকবে। এ আইনে যা কিছুই থাকুক না কেন, নতুন আইন কার্যকর না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কার্যক্রম পরিচালনা করবে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুতি (দপ্তর ও জনবল) সম্পন্ন করে তারিখ নির্ধারণ না করবে ততদিন ইসিই এ কাজ পরিচালনা করবে। এ নিয়ে কোনো সমস্যা দেখি না। তিনি বলেন, রাষ্ট্রই ইসিকে এনআইডির দায়িত্ব দিয়েছিল। আবার আইন করে নিয়েও যাচ্ছে। আইনের পর বিধি হবে। এরপর অফিস ও জনবল নিয়োগ করতে হবে। এরপর এনআইডি নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম