ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  12:12 PM

news image

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  সোমবার (৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২৫ মার্চ পল্টন থানায় করা যুবদলের নেতা শামীম মোল্লা হত্যা মামলায় আফজাল হোসেনকে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত ২৩ মার্চ মধ্যরাতে মেহেরপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আফজাল হোসেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আফজাল হোসেন প্রভাব বিস্তার করতে থাকেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। সংসদ সদস্য থাকা অবস্থায় আফজাল হোসেনের বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের লোকজনকে দমন–পীড়নের অভিযোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম