ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

যুদ্ধাপরাধ মামলায় সাবেক এমপিসহ ছয়জনের রায় যেকোনো দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  12:58 PM

news image

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি মো. আনিছুর রহমান মানিকসহ ছয়জনের বিরুদ্ধে রায় যেকোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ব্যারিস্টার তাপস কান্তি বল জানান, এ মামলায় মোট ৯ জন আসামি। তিনজন মারা গেছেন। আর বাকি ছয়জন আসামির সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তাসহ (আইও) রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে সোমবার শেষ হয়। এরপর মামলায় রায় ঘোষণার জন্য সিএভি অপেক্ষমাণ রাখেন আদালত। মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুর রহমান মানিকসহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন প্রস্তুত করেছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগে রয়েছে। মামলায় প্রধান আসামি মো. আনিছুর রহমান ছাড়াও অন্যান্যরা হলেন- মো. মোখলেছুর রহমান মুকুল (৬৫), মো. সাইদুর রহমান রতন (৫৬), সামসুল হক বাচ্চু (৭০), শামছুল হক ফকির (৭৫), নুরুল হক ফকির (৭০), সুলতান ফকির ওরফে সুলতান মাহমুদ (৫৮), এবিএম মুফাজ্জলহুসাইন (৭০) ও নকিব হোসেন আদিল সরকার (৬৫)। এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দুজন ও পলাতক একজন মারা গেছেন। এখন মামলার বাকি সব আসামিই পলাতক রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম