ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত ৩৪

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৪,  8:45 PM

news image

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে। চুক্তির বিষয়ে ইসরায়েলের দেওয়া পাল্টা প্রস্তাব পর্যালোচনা শেষে হামাস বলেছে, প্রস্তাবের বিষয়ে তাদের ‘বড় ধরনের আপত্তি’ নেই। এরই মধ্যে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৯ এপ্রিল) দেশটিতে ইসরায়েলের বিমান হামলায় নুসিরাত শরণার্থী শিবিরে তিনজন এবং গাজা শহরে দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে একদিনে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে তিনটি বাড়িতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে গাজায় প্রাণহানির সংখ্যা ৩৪ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজার সীমান্ত-সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের যোদ্ধারা নজিরবিহীন হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। এ হামলা চলাকালে হামাসের যোদ্ধারা প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশিকে ধরে গাজায় নিয়ে বন্দি করে রাখে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম