ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

যুক্তরাষ্ট্র থেকে এলো আরো ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  4:30 PM

news image

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে। শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এই চালান। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা এসেছে। রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা পৌঁছেছে।

টিকা গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউজে নেওয়া হয়। এই টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে।’ দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। সবমিলিযে এ পর্যন্ত টিকা এসেছে ২৩ কোটি ডোজ। প্রথম ডোজ টিকাপেয়েছেন ৮ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৬৭৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৭৯০ জন। এখন পর্যন্ত ৫ লাখ ৭২ হাজার ৮৬৩ জন বুস্টার ডোজ নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ডিসেম্বরের মাঝামাঝিতে ফাইজারের টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু হয় দেশে। তবে তাপমাত্রা জটিলতা ও টিকা সংকটের কারণে ফাইজারের বদলে মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং যারা প্রথম ডোজ ফাইজার পেয়েছিলেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানায় অধিদপ্তর।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম