ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র ক্রিকেটে নতুন ভূমিকায় শচীন টেন্ডুলকার

#

স্পোর্টস ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৪,  4:45 PM

news image

ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে বিনিয়োগ করেছেন। ভারতের সাবেক এই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে লাভবান হবে এই লিগ। যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্রিকেটীয় কাঠামোতেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের মালিকানায় যুক্ত হয়েছেন শচীন। এ বছর থেকেই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। এ নিয়ে তিনি বলেছেন, 'ক্রিকেট আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ন্যাশনাল ক্রিকেট লিগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। যুক্তরাষ্ট্রের ক্রিকেট একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এমন সময় ওদের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে।' 'ন্যাশনাল ক্রিকেট লিগ বিশ্বমানের ক্রিকেটের মঞ্চ তৈরি করতে চায়। নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি উৎসাহিত করাও অন্যতম লক্ষ্য এই প্রতিযোগিতার। এই উদ্যোগের সাক্ষী হতে চাই। সামনে থেকে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উন্নতি দেখতে চাই।'-যোগ করেন তিনি। এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে শাহিদ আফ্রিদি, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, স্যাম বিলিংস, জনসন চার্লস, তাবারাইজ় শামসি, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটারদের। বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, জাহির আব্বাস, ভিভিয়ান রিচার্ডস, বেঙ্কটেশ প্রসাদ, সনাথ জয়সুরিয়া, মইন খানদের মতো সাবেক ক্রিকেটারদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম