ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি : কৃষিমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৭ মে, ২০২৩,  11:33 PM

news image

নির্বাচন করবে নির্বাচন কমিশন, এখানে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে টাঙ্গাইল জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ড. মো. আবদুর রাজ্জাক বলেন, আমরা আশাবাদী বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি কেউ ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায় ও নির্বাচনকে বানচাল করতে চায়, তাহলে এ দেশের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী মোকাবিলা করবে। তবে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয়, সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছেন। তিনি আরও বলেন, গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সিটি করপোরেশন, পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে অনেক ফ্যাক্টর কাজ করে। গাজীপুরে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। আমরা সেটিই চেয়ে ছিলাম। আমরা আগের মতো আবারও জাতিকে দেখিয়েছি, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, খান আহমেদ শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাবলী এমপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম