ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  11:01 AM

news image

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়- বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল MH-60 Black Hawk। এটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল। হেলিকপ্টারটিতে থাকা চারজন সেনা সবাই স্পেশাল অপারেশনস ইউনিটের সদস্য ছিলেন। দুর্ঘটনায় তারা কেউ বেঁচে নেই। মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের বরাত দিয়ে জানা যায়- নিহত সেনারা ছিলেন 160th Special Operations Aviation Regiment (Night Stalkers) এর সদস্য। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু হলেও হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ায় কাজ বিলম্বিত হয়। অপর এক বিবৃতিতে মার্কিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহতদের পরিবার, সহকর্মী ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের পরিচয় পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত প্রকাশ করা হবে না। এক মার্কিন সেনা মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। তথ্য সূত্র- রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম