ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৫,  6:29 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। হতাহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে জানিয়ে অস্টিনের পুলিশপ্রধান লিসা ডেভিস জানান, তিনি একজন ত্রিশোর্ধ্ব পুরুষ। লিসা ডেভিস জানান, হামলা চালানোর পর নিহতদের মধ্যে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যান হামলাকারী, অবশ্য কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। কিছুক্ষণ পর হামলাকারী একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। এরপর শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে থেকে আটক করা হয়।  হামলার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম