ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

১২ জুলাই, ২০২৩,  8:01 PM

news image

ক্যারিবিয়ান দ্বীপ বাহামাতে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পা রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুয়েকদিনের মধ্যে তিনি সেখানকার মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে পারেন। এরপরই আগামী রবিবার (১৬ জুলাই) ক্লাবটির বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। তার স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমন তথ্য জানিয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) ফ্লোরিডার ফোর্ট লডারডেল এয়ারপোর্টে তাকে বিমান থেকে নামতে দেখা যায়। গত ৮ জুন বার্সেলোনা ও সৌদি আরবের ক্লাব আল হিলালকে হতাশ করে মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন মেসি। সবাইকে অনেকটা চমকে দিয়েই তিনি সকার ক্লাবটিতে যাওয়ার এই সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে নিজের নতুন ঠিকানায় পৌঁছে গেছেন মেসি। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকা প্রথম মাঠে নামবেন বলে মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়। যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাবলিক টিভিকে দেওয়া ‘কি টু ইটারনিটি’ শীর্ষক অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘গৃহীত সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মুখোমুখি হতে আমি অনেক বেশি আগ্রহী। আমার মানসিকতা এবং মর্যাদাবোধ কখনও পরিবর্তন হবে না। যেখানেই যাই না কেন নিজের এবং দলের জন্য নিজের সর্বোচ্চ ফলাফল এনে দিতে আমি প্রস্তুত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম