ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
উত্তরায় আজও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টঙ্গীর সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’ হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান ছড়িয়ে পড়ছে ভয়ংকর মাদক ‘কুশ’ স্যালাইনের তীব্র সংকট জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯ মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬,  10:58 AM

news image

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


সৌক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় এর গায়ে বরফ জমতে শুরু করে। পরিস্থিতি জানিয়ে পাইলট কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান।


অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে থাকে। একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিধ্বস্ত হয়। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম