ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  7:44 PM

news image

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে এমন অনেক ধারা আছে যাতে সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে- সেগুলো নিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাণিজ্যচুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এমনকি কোনো ধারা সংযোজন-বিয়োজনের সুযোগ রয়েছে চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছে। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান। বাণিজ্যমন্ত্রী বলেন, নন-ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে। তবে এই বাধা সরাতে পারলে দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে সহযোগিতা চাওয়া নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য চুক্তি আলোচনার বিষয় হিসেবে আসেনি। আর সামরিক বিষয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম