ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে অলিম্পিকের সেমিতে মরক্কো

#

স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০২৪,  4:48 PM

news image

কাতার বিশ্বকাপের পর এবার অলিম্পিকেও বড় চমক দেখিয়েছে মরোক্কো। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো নক আউট ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছে দলটি। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। গতকাল শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ক্লাব পিএসজির স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো। প্রথমার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় মরক্কো। সুফিয়ান রাহিমির ২৯তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি। এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মরক্কোর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলা ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষকে চাপে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৮ মিনিটেই বক্সের ভেতর ফাউল করে মরক্কোকে পেনাল্টি উপহার দিয়ে বসেন নাথান হারিয়েল। স্পট কিকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন রাহিমি। বিরতির পর যুক্তরাষ্ট্রকে আরও চেপে ধরে তারা। ৫১তম মিনিটে তারা আদায় করে নেয় নিজেদের দ্বিতীয় গোলটি। আবদে ইজালযুলির পাস থেকে গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আমোমাখ। ৭০তম মিনিটে গোল করে লিড আরও বাড়ান হাকিমি। এরপর ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মাওহোব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম