ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৪,  1:22 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। পরে সেখানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন মির্জা ফখরুল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম