ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যারা নির্বাচনে অংশ নেবে না, তারাই সংকটে পড়বে: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৩,  2:30 PM

news image

ঈদের পরে সরকার পতনে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, ২০১২ সাল থেকেই বিএনপি ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছেন। তাই বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কিছু নেই। শনিবার (৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাহাবুবউল আলম হানিফ বলেন, নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী হবে। যারা নির্বাচনে অংশ নেবে না, তারাই সংকটে পড়বে। বিএনপি প্রতিষ্ঠিত সন্ত্রাসী-দুর্নীতিবাজ দল। এই দলের নেতাকর্মীরা কি বললো, সেটা নিয়ে জনগণভাবে না। বাজেট প্রশ্নে বিএনপির মন্তব্য নিয়ে হানিফ বলেন, বিএনপি নেতারা বাজেট না পড়েই গণবিরোধী আখ্যা দিয়েছে। মিথ্যাচার করা যাদের অভ্যাস, সেই বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে। মেডিকেল কলেজে হাসপাতাল কার্যক্রম চালু নিয়ে হানিফ বলেন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ ধীরগতি হয়েছে। আগামী জুনের মধ্যে সীমিত পরিসরে হাসপাতালের আউট ডোরের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। চলতি বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম চালু হবে। এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলদার হোসেনসহ প্রকল্প পরিচালক, কর্মরত ডাক্তার, শিক্ষার্থী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম