ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

যানবাহনে অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিলেই পুরস্কার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  3:02 PM

news image

দেশব্যাপী চলমান অবরোধে যারা যানবাহনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি ও পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিলেই পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (৬ নভেম্বর) সকালে ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন। তিনি বলেন, এখন থেকে ওইসব নাশকতাকারীদের যিনি ধরিয়ে দেবেন তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম