ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

যাত্রীর চাপ কম থাকায় শিমুলিয়া ঘাট থেকে সরানাে হলো ২ ফেরি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  8:45 PM

news image

পদ্মা সেতু চালুর পরিপ্রেক্ষিতে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের আটটি ফেরির মধ্যে দুটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিরকান্দি ঘাটের ইনচার্জ এনাম আহমেদ বলেন, “ঘাটে যানবাহনের চাপ না থাকায় সকালে দুটি ফেরি সরিয়ে দেওয়া হয়েছে।“ ফেরি দুটি হলো—সুফিয়া কামাল ও বেগম রোকেয়া। এ ফেরি দুটি আরিচা ঘাটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এনাম। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়।

এর প্রভাব পড়েছে ফেরি, লঞ্চ ও স্পিডবোট ঘাটে। শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের ঘাট এলাকা অনেকটাই যানবাহন শূন্য ও কোলাহলমুক্ত হয়ে যায়। যানবাহনের অভাবে রোববার ঘাট থেকে কোনো ফেরি ছাড়েনি বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।  বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন রোববার বলেছিলেন, ঘাট থেকে লঞ্চ-স্পিডবোট যথানিয়মে চলাচল করছে, তবে যাত্রীর সংখ্যা অনেকটাই কম। সীমিত আকারে স্পিডবোট ও লঞ্চ চলছে। “যেখানে ১৫৫টি স্পিডবোট দিয়ে যাত্রী পার করে কুলানো যেত না সেখানে ১২টি স্পিডবোট, আর ৮৭টি লঞ্চের মধ্যে আটটি লঞ্চ শিমুলিয়া থেকে মাঝিরকান্দি ও বাংলাবাজারের উদ্দেশে ঘাট ছেড়েছে। এতেও কম যাত্রী নিয়েই পদ্মা পাড়ি দিয়েছে।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম