ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২২,  4:19 PM

news image

শরীয়তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বলে জানা গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে ১২টার দিকে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস‌কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বাসের ভেতরে কেউ আটকা নেই। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, সে বিষয়টি এখন বলা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম