ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

যাত্রার তৃতীয় দিনেই রেকর্ড আয় মেট্রোরেলে

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  10:31 PM

news image

জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার তৃতীয় দিনে মেট্রোরেলে রেকর্ড আয় হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, শনিবার ৯ হাজার ২৮৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) বিক্রি করে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকা আয় হয়েছে। এক হাজার ৩৪৮টি এমআরটি পাস বিক্রি করে ৬ লাখ ৭৪ হাজার টাকা আয় হয়েছে। সবমিলিয়ে মোট ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। এর আগে, প্রথম দিনে ৩ লাখ ৯৩ হাজার ৫২০ টাকা এবং দ্বিতীয় দিন (শুক্রবার) মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকা আয় হয়েছিল। উল্লেখ্য, উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। তবে এখন আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে। কমলাপুর পর্যন্ত প্রকল্পটির কাজ শেষ হতে আরও সময় লাগবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম