ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  5:33 PM

news image

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। তারা সবাই বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ডেমরা রোডের ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে। আহত জুয়েল রানা জানান, তার বাসা রাজধানীর নারিন্দায়। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। তারা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষের ছাত্র। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। বাসটি সনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম