ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  4:41 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশা চালক সেলিম বলেন, ভোরের দিকে আমি জনপথ মোড়ে চার দোকানে বসে ছিলাম। কয়েকজন লোক ওই যুবককে আমার সিএনজিতে তুলে দেয় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। জানতে পেরেছি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম ছাড়া কিছুই জানতে পারিনি। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম