ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

যাত্রাবাড়ীতে বাসচাপায় এক মাদরাসাছাত্রী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২২,  3:19 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী হাবিবা ইসলাম মিথিলা (১৬) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটির চালক মো. শরিফুল ইসলাম জানান, মিথিলা সাইনবোর্ড তামিরুল মিল্লাত মাদরাসার নবম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী শেখপাড়া এলাকায় থাকে সে। তার বাবার নাম মোহাম্মদ আলী।

গ্রামের বাড়ি চাঁদপুর। মিথিলার সঙ্গে শরিফুলের এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। শরিফুল মিরপুর এলাকায় থাকে। তিনি নিজের কাজে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জ চাষাড়া যান। সেখান থেকে ফেরার পথে সাইনবোর্ডের মাদরাসা থেকে মিথিলাকে নিয়ে যাত্রাবাড়ী মিথিলাদের বাসায় যাচ্ছিলেন। তখন পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। তখন ছিটকে পড়ে দুজন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুর রহমান জানান, যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় শীতল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা মিথিলা রাস্তায় পড়ে যায়। তখন বাসটি তাকে চাপা দেয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। তবে এ সময় চালক পালিয়ে গেছেন। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। মিথিলার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম