ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:54 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মনির সরদার (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। তিনি বলেন, ভোরে কোনাপাড়া বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির নিচে চাপা পড়েন মনির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনাপাড়ার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি। সাব্বির হোসেন বলেন, ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। তবে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটির শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এসআই বলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর আন্দারচর গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে মনির। তিনি কোনাপাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম