ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

যাত্রাবাড়ীতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  8:54 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা (৫৮)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা আইনজীবীর সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)। রোববার (১৬ জুলাই) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা পৌনে ১টায় পারভিন সুলতানাকে মৃত ঘোষণা করেন  চিকিৎসক। হাসপাতালে আহত হিমেল জানান, তারা থাকেন সূত্রাপুর মোহনি মোহন দাস লেনে নিজেদের বাড়িতে। নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার জন্য সকালে তারা ফুপু-ভাতিজা দুজন মোটরসাইকেল করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লইওভারের ওঠার কিছুটা অদূরে পিছন থেকে একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়েন। ঘটনার পরপরই চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, কুতুবখালী পকেট গেটে একটি বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। পারভিন সুলতানা অবিবাহিতা। তার বাবার নাম মৃত আবুল হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম