ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৩,  1:10 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫০) এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শকের (এসআই) নূর মোহাম্মদ বলেন, যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তুরাগ বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আমরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম