ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৩,  9:47 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। আহত ব্যক্তির নাম সোহেল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে। যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান গণমাধ্যমকে জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম