ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  5:16 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহতের ভাই রাসেল বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে জানতে পারি আমার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে কোথায় কীভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, এ বিষয়ে এখনও জানতে পারিনি। তবে যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকায় একটি সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরেছি। তিনি বলেন, মাসুদ নোয়াখালীর চাটখিল থানার আলী হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম