ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামিদের মধ্যে সংঘর্ষ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২২,  10:19 AM

news image

যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক আসামি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মেহেরপুর জেলার গাংনী উপজেলার হারডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল জব্বার (৪০)।

কারাগার সূত্র জানায়, আসামি জব্বার ও পলাশ একই সেলে পাশাপাশি থাকেন। তারা দুজন মৃত্যুদণ্ডে দণ্ডিত। তাদের মধ্য বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তবে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে জব্বারের মাথায় আঘাত করে। পরে সকাল সাড়ে ৯টায় বিষয়টি কারারক্ষীরা জানতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত আসামিকে উন্নত চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম