ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে যুবককে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মার্চ, ২০২৫,  4:55 PM

news image

যশোর শহরের মুজিব সড়কে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মীর সামির সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামের এক যুবক। সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটে। নিহত সাদী শহরের মুজিব সড়কের জয়তী সোসাইটি এলাকার মীর শওকত আলীর ছেলে। হত্যার খবর পেয়ে যশোর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও আশপাশের এলাকায় থাকা সিসি টিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করেন।  নিহত সাদীর চাচাতো ভাই রাকিব বলেন, রাত পৌনে ১২টার দিকে তিনি ও সাদী মোটরসাইকেলে বাড়ি ফেরেন। গেট দিয়ে বাড়ির উঠানে মোটরসাইকেল ঢোকানোর সময় ট্যাটু সুমন পেছন থেকে সাদীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ট্যাটু সুমনের সাথে ছুরি হাতে ছিল মেহেদি ও আরও দুইজন। সাদী হাত দিয়েই তাদের ঠেকানোর চেষ্টা করছিল। ভাইকে বাঁচানোর জন্য আমি পাশে একটা ইট পেয়ে ওদের দিকে ছুড়ে মারি। এসময় আরও ৫/৬ রাউন্ড গুলি ছুড়ে হাত তালি দিতে দিতে ওরা পালিয়ে যায়। পুলিশ ও নিহত সাদীর স্বজনরা জানান, স্থানীয়রা সাদীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সাদীকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে রাত একটার দিকে মারা যান তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, নিহত সাদীর গলা ও বুকে দুটি গুলি লেগেছে। হাসপাতালে আনার পর তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল।  যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করেন। অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, যিনি খুন হয়েছেন এবং খুনের সাথে যারা জড়িত বলে শোনা যাচ্ছে, তারা সবাই সন্ত্রাসী। এদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সাদী হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও তিনি জানান।  সাদীর চাচাতো ভাই রাকিব জানান, নিহত সাদী শহরের রেল বাজারের ইজারাদার ছিলেন। হামলাকারীরা ওই বাজারে চাঁদাবাজি করতো। তাদের প্রশ্রয় না দেয়ার কারণেই সাদীকে হত্যা করা হয়েছে বলে তিনি মনে করছেন।  স্থানীয়রা জানান, সাদী হত্যায় জড়িত যে দুইজনের নাম রাকিব জানিয়েছেন, তাদের মধ্যে ট্যাটু সুমন শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে এবং মেহেদী আশ্রম রোড এলাকার আলীর ছেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম