ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে ভ্যান-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৫,  4:53 PM

news image

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার নবীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। নিহতরা হলেন ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামনালী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)।  নিহত শিশুটির বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম