ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

যশোরে একসঙ্গে ৫ সন্তান প্রসব, একে একে মারা গেলো সবাই

#

নিজস্ব প্রতিনিধি

০৭ সেপ্টেম্বর, ২০২২,  11:11 AM

news image

যশোর জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন তাহমিনা বেগম (২২) নামের এক গৃহবধূ। তবে বাচ্চাগুলো অপরিণত হওয়ায় বাঁচাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একে একে তারা জন্ম নেয়। তবে জন্মের কয়েক ঘণ্টা পর সব নবজাতকই মারা যায়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তাহমিনা ঝিকরগাছা উপজেলার ছুটিপুর বিষেহরী গ্রামের মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবিরের স্ত্রী। মঙ্গলবার সকালে তাহমিনা ব্যথা অনুভব করেন। স্বজনরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে একে একে জন্ম নেয় পাঁচটি অপরিণত শিশু। এদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। নির্ধারিত সময়ের চার মাস আগে শিশু ভূমিষ্ঠ হওয়ায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয় তাদের। সেখানে দুপুর দেড়টার পর থেকে একে একে পাঁচ শিশুই মারা যায়। সর্বশেষ শিশুটি মারা যায় বিকেল ৪টার দিকে। এ বিষয়ে যশোর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নিলুফার ইয়াসমিন এমিলি বলেন, তাহমিনা স্বাভাবিক প্রক্রিয়ায় পাঁচটি শিশুর জন্ম দেয়। মা সুস্থ থাকলেও ছয় মাসে ভূমিষ্ঠ হওয়ার কারণে শিশুদের বাঁচানো সম্ভব হয়নি। শিশু ওয়ার্ডের ইনকিউবেটরে চিকিৎসাধীন অবস্থায় শিশুগুলো মারা যায়।-জাগো নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম