ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৫,  5:35 PM

news image

ঈদের ছুটি শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এর প্রভাবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে মোট ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ১৮ হাজার ৩৬৫টি, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৮১৭টি, এসব যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম