ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৫,  4:56 PM

news image

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। ফলে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।  সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ২৩৯টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা।  এর আগে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্য়ন্ত ২৯ হাজার ২৩৩ টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘন্টায় যান চলাচল বেড়েছে ৪ হাজার ৫৩৩ টি। টোল আদায় বেশি হয়েছে ২১ লাখ ৮৮ হাজার টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চাপ ততই বাড়ছে। মানুষদের ভোগান্তি এড়াতে সেতুতে সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে। চারটি মোটরসাইকেল বুথসহ উভয় পাশে ১৮টি বুথ চালু রাখা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম