ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

যমুনা নদী থেকে ভাইবোনের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২২,  3:13 PM

news image

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী থেকে বোন নীরা আক্তারের পর ভাই জিসানেরও মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সারিয়াকন্দি উপজেলার কালিতলা ঘাট এলাকা থেকে তার করে ডুবুরি দল। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে বোন নীরা আক্তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন, সারিয়াকান্দি পৌর এলাকার চরবাটিয়া গ্রামের মশিদুল সরকারের মেয়ে নিরা আক্তার (১২) জিসান মিয়া (৮)। জানা গেছে, সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে সারিয়াকান্দি পৌর এলাকার কালিতলা গ্রোয়েন বাঁধের সামনে যমুনা নদীতে গোসল করতে নেমে উপজেলার চরবাটিয়া গ্রামের মশিদুল সরকারের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিরা আক্তার ও তার ছোট ভাই দ্বিতীয় শ্রেণির ছাত্র জিসান মিয়া নিখোঁজ হয়।

পরে পরিবারের লোকজনসহ এলাকাবাসী খোঁজ করলেও এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন বলেন, সোমবার (১৮ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ভাই ও বোন নিখোঁজ হয়। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জাল টেনে উদ্ধার কাজ পরিচালনা করেন। কিন্তু তাতে উদ্ধার না হওয়ায় রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে সাব অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল রাত ৯টার দিকে এসে পৌঁছায়। তিনি আরও বলেন, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে কালিতলা ঘাট এলাকা থেকে প্রথমে নীরা আক্তারের মরদেহ পাওয়া যায়। এরপর বেলা ১১টার দিকে জিসানের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ মঙ্গলবার ভাই ও বোনের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম