ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

যমুনা নদীতে মিলল নিখোঁজ বাবা-ছেলের মরদেহ

#

নিজস্ব প্রতিনিধি

০২ মে, ২০২৩,  5:12 PM

news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদী থেকে সাবেক এক ইউপি সদস্য ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেন্দুর আটা গ্রামের শহীদ তালুকদারের ছেলে সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) ও তার ছেলে আশিক তালুকদার (১৩)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন ছেলে আশিককে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নিচিন্তপুর ইউনিয়নের চর জজিরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

এরপর থেকেই বাবা-ছেলে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর সোমবার (১ মে) সন্ধ্যায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে রাতেই মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের যমুনা নদী থেকে ছেলে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, সোমবার সন্ধ্যায় বাবা ও মঙ্গলবার সকালে ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার আরেকজনের মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম