ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

যমজ সন্তানের মা হলেন শাহরুখের নায়িকা নয়নতারা

#

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  11:32 AM

news image

ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা মা হয়েছেন। শাহরুখের সঙ্গে অভিনয় করে আলোচনায় আসা এ নায়িকা যমজ সন্তানের মা হয়েছেন। বিয়ের মাত্র চার মাস পর সন্তান আসার খবর দিলেন তিনি। নয়নতারার বিয়ে হয়েছে পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে। তিনি টুইটারে সবাইকে চমকে দিয়ে এ সুখবর দিয়েছেন। শুধু তাই নয়, ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ।  গত ৯ জুন ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন শাহরুখ খানের ‘জওয়ান’খ্যাত এ নায়িকা। চার মাস না যেতেই তার সন্তানের খবরে অনেকেই অবাক হয়েছেন। এদিন টুইটারের দেয়ালে ভিগনেশ লেখেন—

‘নয়ন এবং আমি মা-বাবা হয়েছি। যমজ পুত্রসন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সব প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে এ দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই’। প্রসঙ্গত, ভারতের বিখ্যাত পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেম শুরু ‘নানুম রাউড়িধান’ ছবির সেটে। ২০১৫ সাল থেকে গভীর সম্পর্কে রয়েছেন তারা। গত বছর এক টেলিভিশন শোতে নয়নতারা জানিয়েছিলেন ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা।  বিয়ে না করলেও নয়নতারা ও ভিগনেশ দীর্ঘদিন এক ছাদের তলায় থেকেছেন। ৯ জুন মহাবলীপুরমের শেরাটন পার্ক রিসোর্টে পরিণতি পায় এ প্রেমের গল্প। সেই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শাহরুখ খান সবাই। নিজেদের সন্তানদের জন্ম সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি ভিগনেশ। সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন নবদম্পতি নাকি অন্তঃসত্ত্বা ছিলেন শাহরুখের ‘জওয়ান’ নায়িকা, তা স্পষ্ট নয়।  দুই সন্তানের ছবি প্রকাশ্যে আসতেই ভারতীয় সিনেমা মহলের কলাকুশলীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নতুন বাবা-মাকে। দক্ষিণের তারকারা তো বটেই বলিউডও শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা ও ভিগনেশকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম