ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যতদিন আওয়ামী লীগ থাকবে বৈশাখ উদযাপন হবে : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল, ২০২৩,  9:23 AM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনও আছে। পহেলা বৈশাখ কে পালন করল, কে করল না, তাতে আমাদের আগ্রহ নেই। কিন্তু আমরা পালন করব। যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন হবে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর পার্কে সামনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, উৎসবমুখর পরিবেশে বাঙালি পহেলা বৈশাখ উদযাপন করছে। পহেলা বৈশাখ বাঙালির চেতনার ইতিহাস-ঐতিহ্যের ঠিকানা। বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতিতত্ত্ব পছন্দ করে তাদের প্রতিহত করতে হবে। অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। সব সংকটকে মোকাবিলায় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম