ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

#

নিজস্ব প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২২,  4:38 PM

news image

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাঠখলা বাড়ির সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতদের কয়েকজন হলেন- নালিতাবাড়ীর প্রান্ত (২০), সিরাজ উদ্দিন (৫০), নাজনীন (২৫), মানিক (৩৬), জুয়েল (৩৮), নকলার রিপন (৩৪), আব্দুর রহিম (৫০), ঝিনাইগাতির মোজাম্মেল (৭০) ও আবু বকর সিদ্দিক (৮০)। তাদের মধ্যে প্রান্ত, সিরাজ, মানিক, জুয়েল, আব্দুর রহিম ও মোজাম্মেলের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় সাহা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এসআই কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম