ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ময়মনসিংহে সড়কে জ্বলল নৌকা আকৃতির এলইডি বাতি

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২৩,  11:16 AM

news image

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার সড়কে জ্বলে উঠেছে নৌকার আদলে তৈরি এলইডি সড়কবাতি। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) বিভিন্ন এলাকায় এ বাতি স্থাপন প্রকল্পের আওতায় ৩২ নম্বর ওয়ার্ডের এসব সড়কবাতির উদ্বোধন করা হয়। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরের শম্ভুগঞ্জ এলাকায় ফলক উন্মোচন ও সুইচ চেপে নৌকা আকৃতির এ সড়কবাতির উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের ৮০ ভাগের বেশি কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে নগরের প্রায় সব সড়ক আলোকিত হয়ে উঠবে। মেয়র আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এ সংকটেও আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের নগরের উন্নয়নের জন্য আরও ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরবাসীকে আমরা উন্নত ময়মনসিংহ উপহার দিতে পারবো বলে আশা করি। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা ববি কাকলি, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম