ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু ক্যাম্পে আগুন, পশ্চিমবঙ্গে বিএসএফ সদস্যের মৃত্যু গণভোটের ইস্যুতে ১১ দলের নতুন কর্মসূচি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী কাল ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইকুয়েডরে মহাসড়ক থেকে ছিটকে পড়ল বাস, নিহত ১৪ ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী আ. লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে কাক চিকিৎসা নিতে নিজেই হাজির হাসপাতালে

ময়মনসিংহে বাঁশঝাড় থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  2:50 PM

news image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মারুফা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার কদমরসুলপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ আজ বুধবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মারুফা ত্রিশাল উপজেলার রায়েরবাজার আইয়ুবিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাস্থল পরিদর্শনের পর পরিবারের বরাত দিয়ে ওসি ফারুক আহমেদ জানান, ওই মাদ্রাসাছাত্রী গতকাল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। আজ বুধবার ফজরের নামাজের আগে বাড়ির পাশের বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম