ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ময়মনসিংহে দ্বিগুণ বেড়েছে সরিষা চাষ

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২৩,  10:24 AM

news image

ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার কৃষি ক্ষেত্রে সরিষা আবাদে ব্যাপক জোড় দিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহে গত বছরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ জমিতে সরিষা চাষ করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ময়মনসিংহে পাঁচ হাজার ২৪৬ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও এবার সেই আবাদ বেড়ে হয়েছে ৯ হাজার ২৫ হেক্টর। জেলার ৩৯ হাজার ৫০০ কৃষককে এক কেজি করে সরিষা বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। এসবের মধ্যে বারি ১৪, বিনা-৪, ১৫ ও ১৭ জাতের সরিষা রয়েছে। জেলার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের কৃষক আবদুল জব্বার বলেন, এ বছর কৃষি অফিস থেকে এক কেজি সরিষার বীজ দিয়েছিল। নিয়মিত খোঁজখবরও রাখছে। গতবার করেছিলাম ৪০ শতাংশ। এ বছর ১৮০ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি। ফলনও মোটামুটি ভালো হয়েছে। জেলার সদর উপজেলার বোরোরচর গ্রামের কৃষক শামসুল হক বলেন, গত ২০ শতাংশ জমিতে সরিষা করে লাভবান হয়েছিলাম। তাই, এবার ৩০ শতক জমিতে বারি ১৪ জাতের সরিষা আবাদ করেছি। নভেম্বরের শুরুতে আমন ধান কাটার পরপরই সরিষা রোপণ করি। এখন ক্ষেতজুড়ে হলুদের সমারোহ। জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরিষা তোলা যাবে। সরিষা মাড়াই শেষে বোরো ধান আবাদ করবো। যেভাবে ফলন হয়েছে তাতে মনে হচ্ছে, এবারও লাভ হবে। ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উপ-পরিচালক মো. মতিউজ্জামান বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট ও ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার কৃষি ক্ষেত্রে সরিষা আবাদে ব্যাপক জোড় দিয়েছে। সরকার আগামী তিন বছরের একটি পরিকল্পনা নিয়েছেন। যাতে ৪০ শতাংশ তেল আমদানি নির্ভরতা কমানোর কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে আমরা ছয় মাস ধরে কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের সরিষা চাষে উদ্বুদ্ধ করি। এছাড়া, যে সমস্ত জায়গা অনাবাদি আছে। সে সমস্ত জমিতে সরিষা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তিনি আরও বলেন, জেলার ৩৯ হাজার ৫০০ কৃষককে প্রণোদনা হিসেবে এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়েছে। কৃষকরা বারি ১৪, বিনা-৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেছেন। এবার ফলনও ভালো হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম