ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ম্যাথুসের শেষ ওভারে ২৪ রান তুলে স্মরণীয় জয় জিম্বাবুয়ের

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৪,  5:59 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২০ রান দরকার ছিল জিম্বাবুয়ের। ক্রিজে ছিলেন লুক জংউই ও ক্লাইভ মাদানদে। বোলার অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০ রানের জায়গায় ৫ বলেই ২৪ রান নিয়ে নেয় রোডেশীয়রা। ফলে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পায় সিকান্দার রাজার দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রথম বলটিই নো করেন ম্যাথুস। ওই বলে বিশাল ছক্কা হাঁকান স্ট্রাইকপ্রান্তের জংউই। ফ্রি হিট থেকে আসে ৪ রান। দ্বিতীয় বলে লংঅন দিয়ে আবার ছক্কা। ফলে শেষ ৪ বলে দরকার পড়ে মাত্র ৩ রান। তৃতীয় বলটি ডট দেন ম্যাথুস। চতুর্থ বলে ক্যাচ উঠলেও নিতে পারেননি মহেশ থিকশানা। ওই বলে ১ রান নেয় জিম্বাবুয়ে। পরের বলে ৬ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মাদানদে। ৬ উইকেট হারালেও এক বল হাতে রেখে ১৭৩ রানের জবাব দেয় জিম্বাবুয়ে। ১২ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন জংউই। তার সঙ্গী ক্লাইভ মাদানদে ৫ বলে করেন ১৫ রান। দলীয় সর্বোচ্চ ৭০ রান আসে ক্রেগ আরভিনের ব্যাট থেকে। ৫৪ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছয় হাঁকান তিনি। বাকিদের মধ্যে ব্রায়ান বেনেট ২৫, রায়ান বার্ল ১৩ ও তিনাশে কামুনহুকামুই ১২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন মহেশ থিকশানা ও দুশমন্থ চামিরা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও ওয়ানিন্দা হাসারাঙ্গা। এর আগে চারিথ আসালাঙ্কার ৬৯ ও ম্যাথুসের ৬৬ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলে শ্রীলঙ্কা। ৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ের ইনিংস খেলেন আসালাঙ্কা, ম্যাথুসের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়ের মার। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেজিং মুজারাবানি ও লুক জংউই। একটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা। সূত্র: সময়টিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম